CM এর জন্য বিশেষ ভোজের ব্যবস্থা,নিজে রাঁধলেন সোমা ঠাকুর

Spread the love

রোজদিন ডেস্ক : সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর মতুয়া গড়ে আজ ই প্রথম সেখানে গেলেন শুভেন্দু অধিকারী।
মধ্যাহ্ন ভোজ সারলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ি। তাঁর বিধায়ক স্ত্রী তথা মতুয়া মহা সঙঘের সভানেত্রী সোমা ঠাকুর আজ নিজের হাতে রকমারি পদ রান্না করে খাওয়ালেন তাঁকে।

শান্তনু জায়া র এই আপ্যায়নে মুগ্ধ মুখ্যমন্ত্রী।ভোর থেকে তাঁর জন্য সোমা ঠাকুর রান্না করেছেন।সেখানে ছিল ঠাকুরবাড়ির বিশেষ পদ চিংড়ির পিঠে, যা মুখ্যমন্ত্রী বিশেষ নজর কেড়েছিল বলে জানা যায়।
এই ছাড়া মৌরলা মাছ,ইলিশ মাছ ভাজা ও ভাপা,পমফ্রেট ভাজা,চিংড়ি মোচার ঘন্ট, চিংড়ি মালাইকারি, খাসি ও মুরগির মাংস ও।
এই ছাড়া নিরামিষের পদেও ছিল নানা বৈচিত্র্য। ডাল, বেগুন,উচ্ছে ভাজা, মিষ্টি, দই, ছানার পায়েস।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আয়েস করে চিংড়ির পিঠে খেয়েছেন। এতে তিনি আপ্লুত।
পরে মুখ্যমন্ত্রী ও জানান, সোমা ঠাকুর নিজে রান্না করেছেন, এটাই পরম প্রাপ্তি!
চিংড়ি পিঠে রান্নার প্রণালী ও মুখ্যমন্ত্রী তাঁর কাছে ভাল করে জেনেছেন।
সহাস্যে সোমা ঠাকুর জানান,ছোট, মাঝারি আকারের চিংড়ি, নারকোল-জিরে-কাঁচা লঙ্কা বাটা , হলুদ মিশ্রণ করে হাল্কা আঁচে এই রান্না করা হয়।
বেশির ভাগ রান্না নিজের হাতেই করেছেন তিনি, মুখ্যমন্ত্রীর আপ্যায়নে কোন ত্রুটি যাতে না থাকে সেদিকে নজর রেখেছেন, নিজের হাতে খাবার সাজিয়ে পরিবেশন করে খুশি তিনি নিজেও, এমন টা ই জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*