একদিন পিছিয়ে কাল বৃহস্পতিবার থেকে শুরু এসএসসির একাদশ, দ্বাদশে নিয়োগের ইন্টারভিউ

Spread the love

রোজদিন ডেস্ক : আগে ঠিক ছিল ২৬ অর্থাৎ বুধবার থেকে শুরু হবে। কিন্তু একদিন পিছিয়ে গেল এসএসসির একাদশ, দ্বাদশের নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। ২৬ এর বদলে ২৭ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হবে ইন্টারভিউ। এরই মধ্যে নথি যাচাই পর্ব শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে ইন্টারভিউ। কাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন চাকরিপ্রার্থীকে ডাকা হবে। এসএসসির নিয়োগের জন্য রাজ্যকে পাঁচটি আঞ্চলিক অফিসে ভাগ করা হয়েছে। এই উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল, এই আঞ্চলিক অফিসগুলির মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। কেন্দ্রীয় ভাবে ইন্টারভিউ নিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। তাই ৩১ ডিসেম্বরের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গেলে আঞ্চলিক ভাবে ইন্টারভিউ নেওয়া ছাড়া বিকল্প নেই বলেই মনে করছে কমিশন। প্রথম পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ হবে। পরবর্তী ধাপে অন্যান্য বিষয়গুলি আসবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*