দুবাই থেকে মুম্বই হয়ে কলকাতা ফিরলেন শুভশ্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
মধ্য প্রাচ্যের দমবন্ধ করা যুদ্ধের আবহে দুবাই থেকে কলকাতা ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছোট্ট ছেলে ইউভান-কে নিয়ে তিনি নিরাপদে ফেরায় খুশি, স্বস্তিতে স্বামী রাজ চক্রবর্তী, তাঁর পরিবার, অনুরাগীরাও।
উল্লেখ্য, দুবাই গিয়ে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছিলেন তিনি। যে অভিজ্ঞতা ভয়াবহ বলে জানান।
বিমানবন্দরে রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁদের ছোট্ট মেয়ে ইয়ালিনিও গেছিল। এতদিন পর মা-কে পেয়ে তার খুশি, হাসি উথলে পড়ে।
পরিবারকে কাছে পেয়ে স্বস্তি, খুশির হাসি শুভশ্রী, ইউভানের মুখেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*