রোজদিন ডেস্ক :
কিংবদন্তি জনপ্রিয় অভিনেতা প্রয়াত দেবানন্দের পুত্র সুনীল আনন্দ প্রয়াত হয়েছেন। লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন।
বয়েস হয়েছিল ৭০। তাঁর প্রয়াণে বলিউডে গভীর শোকের ছায়া নেমেছে।
ঘটনাক্রমে তাঁর প্রয়াত পিতা দেবানন্দও কয়েক বছর আগে লন্ডনের এই হাসপাতালে প্রয়াত হয়েছিলেন।
১৯৮৪ সালে আনন্দ অউর আনন্দ ছবিতে অভিনয়ের মাধ্যমে তাঁর বলিউডে যাত্রা শুরু। তবে পিতার মত জনপ্রিয়তা তিনি পাননি। কয়েকটি ছবিতে অভিনয় করা ছাড়া ছবি নির্মাণ, পরিচালনা ইত্যাদিতে যুক্ত ছিলেন সুনীল আনন্দ।
পিতা দেবানন্দ ছিলেন তাঁর দেখা এক শ্রেষ্ঠ পুরুষ। যিনি বড় মাপের তারকা হয়েও সবার সঙ্গে সহজ ভাবে মিশতে পারতেন। পিতার এই সব গুণে মুগ্ধ ছিলেন তিনি।

Be the first to comment