রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ! ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে ঠিক বেলা ৩টে ১ মিনিট। শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে এল স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’।
ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা। আমেরিকার ক্যালিফর্নিয়া উপকূলে তখন অবশ্য রাত। এই সময়ে ক্যাপসুলের গতি ছিল ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার। ধীরে ধীরে যা কমে আসে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
তবে প্রশান্ত মহাসাগরে আগে থেকেই প্রস্তুত ছিল ‘রিকভারি ভেহিকল’। তৈরি ছিল স্পেসএক্সের একটি দল। প্রশান্ত মহাসাগরে ভাসতে ভাসতে ড্রাগন ক্যাপসুল নামতেই তারা দ্রুত পৌঁছে যায় শুভাংশুদের ক্যাপসুলের কাছে। এরপর শুরু হল ক্যাপসুলটিকে জাহাজে তুলে নেওয়া কাজ। কিছুক্ষণ পর খুলল ক্যাপসুলের হ্যাচ। ভিতর থেকে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা সহ তাঁর টিম। তারপর শুরু হল মেডিকেল পরীক্ষা। গোটা দেশ গর্বিত এই আগমনে। পৃথিবী স্পর্শ করতেই মিষ্টি মুখ করলেন শুভাংশুর মা, বাবা।

Be the first to comment