বাড়ছে Artificial intelligence-এর ব্যবহার, ৯,১০০ কর্মী ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফট

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- একধাক্কায় কাজ হারাতে পারেন প্রায় ৯,১০০ কর্মচারী। ২০২৩ সালের পর ফের মাইক্রোসফট এই বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে এক বিশেষ সূত্র মারফত জানা গেছে। ২০২৪ সালের জুন পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে মাইক্রোসফটে ২ লাখ ২৮ হাজার কর্মী কাজ করতেন। অন্তত পরিসংখ্যান তাই বলছে। এর পরেও বেশ কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছে সংস্থাটি।

তবে এ বারের কর্মী ছাঁটাই নিয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খুলতে চাননি কেউই। এবং কেনই বা এই ছাঁটাই সে সম্পর্কেও স্পষ্ট করে কিছু জানা যাচ্ছেনা এখনই। তবে কর্পোরেট বিশেষজ্ঞরা বলছেন, এই ছাঁটাইয়ের পিছনে AI-এরও কিছুটা ভূমিকা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের মে মাসেও ব্যাপক কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। সেবার একধাক্কায় ছেঁটে ফেলা হয়েছিল প্রায় ৬০০০ কর্মীকে। মাইক্রোসফট তাদের সমস্ত পণ্যেই AI-এর ব্যবহার আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই অনেকেই মনে করছেন এই ছাঁটাইয়ের কারণ AI..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*