রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিনে দেশজুড়ে বিভিন্ন স্তরের নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্বরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
কে কি লিখলেন নিজের এক্স হ্যান্ডেলে।
জেনে নিন… বিজেপির জাতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা লেখেন, “রাষ্ট্রপতি মুর্মু জির জন্মদিনে বিজেপির কোটি কোটি কর্মীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষা, স্বাস্থ্য এবং আদিবাসী উন্নয়নে আপনার অবদান অনন্য। জনকল্যাণ ও ‘বিকশিত ভারত’ নির্মাণে আপনার নিষ্ঠা আমাদের প্রেরণা দেয়। ঈশ্বর আপনাকে দীর্ঘায়ু ও সুস্থ জীবন দিন।”
সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি লেখেন, “আদরণীয়া রাষ্ট্রপতি মুর্মু জিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ঈশ্বর আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করুন।”
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর শুভেচ্ছা বার্তায় লেখেন, “সেবার প্রতীক এবং সরলতার মূর্তরূপ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জিকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা। ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে দীর্ঘ, সুস্থ ও গৌরবময় জীবন দান করেন।”
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনও শুভেচ্ছা জানিয়ে লেখেন, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জিকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সেবামূলক জীবনে সুস্বাস্থ্য, শান্তি ও সুখ কামনা করি।”

Be the first to comment