রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে অংশ নেবেন রাজ্যের সব জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও), সব বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং বুথ লেভেল অফিসাররা (বিএলও)।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে, বিশেষ নিবিড় সংশোধনের প্রস্তুতি পর্যালোচনার জন্য এই বৈঠক করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই সংক্রান্ত গাইডলাইন পাওয়া মাত্রই তা রাজ্যের প্রতিটি জেলায় পাঠিয়ে দেওয়া হবে। কমিশনের তরফে পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে অতিরিক্ত কিছু নির্দেশনাও জারি করা হবে বলে জানা গেছে।
কমিশন সূত্রে খবর, গাইডলাইন রাজ্যে এসে পৌঁছালেই আজ রাতেই জেলায় জেলায় তা পাঠানো হবে। এছাড়া, রাজ্যের বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে, জাতীয় নির্বাচন কমিশন আলাদাভাবে বৈঠক করবে। সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। সূত্রের খবর, বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে সার্বিক পর্যালোচনা করা হবে ওই বৈঠকে।

Be the first to comment