মধ্যরাতে সাংবাদিক সম্মেলনে সিইও, স্ট্রং রুম নিয়ে তৃণমূলের বক্তব্যকে বললেন মিথ্যা

Spread the love

রোজদিন ডেস্ক: স্ট্রং রুম নিয়ে তৃণমূলের অভিযোগ ঠিক নয়। রাতে সি ই ও মনোজ আগরওয়াল, স্মিতা পান্ডে পরিস্কার এই কথা জানিয়ে দেন। গণনা নির্বিঘ্নে করতে আমরা প্রস্তুত: মনোজ আগারওয়াল,এটা পুরোটাই পাবলিসিটির জন্য করেছে;

তৃণমূলের অভিযোগ, কসবা কেন্দ্রের স্ট্রং রুমে সি সি টি ভি ক্যামেরা বারবার বন্ধ হয়ে গেছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোস্টাল ব্যালটের জায়গায় সিসি টিভি তে দুজন কে দেখা গেছে। এই সব নিয়ে আজ শশি পাঁজা, কুণাল ঘোষ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ধর্ণায় বসেন।
পরে সি ই ও মনোজ আগরওয়াল, স্মিতা পান্ডে রাতে তা ব্যাখ্যা করেন।বলেন, এটা কখনও সম্ভব না৷ রিটার্ণিং অফিসার সহ অন্য আধিকারিক রাও আছেন।

স্ট্রং রুম নিয়ে টি এম সি র অভিযোগ খারিজ করেন সি ই ও। বলেন, উত্তর কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্রের ই ভি এম আছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। গতকাল ভোটের পর সংশ্লিষ্ট প্রার্থী / নির্বাচনী এজেন্ট ও পর্যবেক্ষকের উপস্থিতি তে সব কক্ষ সিল করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫.১৫ য় তা বন্ধ করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*