রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত ওড়িশায় ফের গণধর্ষণের শিকার দুই আদিবাসী কিশোরী। ময়ূরভঞ্জের এই ঘটনায় তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। চলতি মাসে ওড়িশার বাসিন্দা এক মেডিকেল ছাত্রী এই রাজ্যের দুর্গাপুরে গণধর্ষিতা
হওয়ার ঘটনা নিয়ে জাতীয় রাজনীতি তে ঝড় ওঠে। রাজ্যের শাসক টি এম সি পালটা প্রশ্ন তোলেন ওড়িশার নারী নির্যাতন নিয়ে।
সূত্রের খবর, গত বুধবার একটি যাত্রার আসর থেকে ফেরার পথে কয়েক দুষ্কৃতি তাদের পথ আটকায়। সঙ্গে থাকা আরও দুই কিশোরকে মারধর করে দুই কিশোরীকে পাশের ঝোপে নিয়ে ধর্ষণ করা হয়৷ প্রথমে পরিবার এই বিষয়ে কাউকে কিছু বলতে চায় নি। গতকাল রাসগোবিন্দপুর থানায় অভিযোগের পর পুলিশ সক্রিয় হয়। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরও দুই অভিযুক্তর খোঁজ চলছে।
রাজ্যের প্রাক্তন শাসক বিজেডির নেতা লেনিন মোহান্তি বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, রাজ্জ্যে একের পর এক ভয়াবহ ঘটনায় নারী সুরক্ষা প্রশ্নের মুখে। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে।
পক্ষান্তরে বিজেপি এই ঘটনার নিন্দা করে জানায়, পুলিশকে অভিযোগ করা মাত্র দুষ্কৃতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুই কিশোরীর নির্যাতনের ঘটনায় পকসো আইনে পুলিশ মামলা করেছে বলে জানা যায়।

Be the first to comment