দিল্লিতে ফের রাজ্যের পরিযায়ী কর্মী খুন, গ্রেফতার প্রতিবেশী

Spread the love

রোজদিন ডেস্ক : রাজধানী দিল্লিতে ফের খুন হলেন এই রাজ্যের পরিযায়ী কর্মী। আজ সকালে দিল্লির রোহিণীতে প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে এই মর্মান্তিক ঘটনা হয়। নিহত যুবক মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা দুলার হালদার ( ৩৬)। তিনি দিল্লিতে অটো চালাতেন। আজ সকালে এক প্রতিবেশী দম্পতির সঙ্গে তাঁর বচসা বাধে। অভিযোগ, প্রতিবেশী অজয়ের স্ত্রীকে দুলার কটুক্তি করলে রাগের চোটে তার গলা টিপে ধরা হয়। অন্যরা কোনক্রমে দুলারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
আক্রমণকারী অজয়ের আগে কোন অপরাধের অভিযোগ না থাকায় পুলিশ তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*