আদানিকে নিয়ে আমেরিকার সংবাদপত্রে বিস্ফোরক দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : গুজরাটের নামী শিল্পপতি গৌতম আদানির সংস্থায় সরকারি বিমা সংস্থা এল আই সি ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা নিয়ে ফের বিরোধীদের তোপের মুখে পড়েছে মোদি সরকার। প্রিয় বন্ধু আদানির সংস্থাকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা নিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। আমেরিকার নামী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এর খবরকে হাতিয়ার করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ-সহ অন্যান্যরা ইতিমধ্যেই কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন।

চলতি বছরে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের একটি রিপোর্ট নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। আদানির সংস্থার শেয়ারের দাম হু হু করে পড়তে থাকা শুধু নয়, আমেরিকায় তাঁর সংস্থা নিয়ে জালিয়াতির মামলা এখনও চলছে।
এই পরিস্থিতি থেকে তাঁদের রক্ষা করতে কেন্দ্র এল আই সি-কে দিয়ে এই বিপুল বিনিয়োগ করায় বলে গুরুতর অভিযোগ উঠেছে। গ্রাহকদের টাকা এই ভাবে বিনিয়োগ করা নিয়ে কংগ্রেস যৌথ সংসদীয় কমিটি গঠন ( জে পি সি) ও পাবলিক একাউন্ট স কমিটির (পি এ সি) তদন্ত দাবি করেছে।
বিহার নির্বাচনের মুখে এই খবর সামনে আসায় অস্বস্তিতে কেন্দ্র। যদিও এলআইসি এই অভিযোগ মানতে নারাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*