রোজদিন ডেস্ক : একের পর এক যুদ্ধ থামানোর দাবি করেছেন তিনি। এবার ভেনেজুয়েলার কাছে আমেরিকার পাঠানো যুদ্ধ জাহাজ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে অন্য দেশেও। সূত্রের খবর, ভেনেজুয়েলার উপকূলের কাছে ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন যুদ্ধ জাহাজ পৌঁছেছে। মনে করা হচ্ছে এবার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে সবক শেখাতে এই ব্যবস্থা নিচ্ছেন মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্প। যিনি ভারত পাকিস্তান সহ একাধিক দেশের যুদ্ধ থামানোর দাবি করে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য কার্যত উঠে পড়ে লেগেছিলেন। ট্রাম্প পাননি, কিন্তু এবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলারই বিরোধী নেত্রী।
এই যুদ্ধ জাহাজে থাকা মার্কিন সেনারা ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ মহড়া করবে। এরপর তা ভেনেজুয়েলাকে নিশানা করবে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট এলাকায় চর্চা শুরু হয়েছে। মাদকবাহী নৌযানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রর অভিযান ঘিরে ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশে উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে ভেনেজুয়েলার কাছে মার্কিন যুদ্ধ জাহাজ যথেষ্ট অর্থবহ বলে ওয়াকেবহাল মহল মনে করেন। সিআইএ-কেও ট্রাম্প ভেনেজুয়েলায় অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন বলে খবর।
আমেরিকার এই হুশিয়ারি থেকে নিজেদের উপকূল রক্ষায় ভেনেজুয়েলা ও প্রতিরক্ষা মহড়া শুরু করেছে বলে ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন।

Be the first to comment