দশে দশ

Spread the love
  1. নেপালের নয়টি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীর এখনও খোঁজ মিলছে না। নেপালের National Disaster Risk Reduction and Management Authority জানিয়েছে, হড়পা বানের সময় বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের মধ্যে ওই কর্মীরা কাজ করছিলেন।
  2. নেপালের হড়পা বানে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১০। তার মধ্যে নেপালে মারা গিয়েছেন ৭৯৪ জন। তিব্বতে মৃতের সংখ্যা ১৬। নেপাল ও তিব্বত মিলিয়ে এখনও নিখোঁজ ৩ হাজার ৪৮ জন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা গিয়েছে।
  3. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নেপালের দুর্ঘটনায় রাজ্যের ৩৯ জন নিখোঁজ ছিলেন। রবিবার দু’জনের সন্ধান মিলেছে। এখনও ৩৭জন নিখোঁজ। তাঁদেরও খোঁজ চলছে।
  4. নেপালে বৃষ্টির জেরে নারায়ণী-গণ্ডকের মতো ভারতে প্রবাহিত নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তাই বিপর্যয় সামাল দিতে আগাম সতর্ক করা হয়েছে বিহার ও উত্তরপ্রদেশের কয়েকটি জেলার প্রশাসনকে।
  5. সোমবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় আগুন লাগে। ইতিমধ্যেই আগুন নেভাতে উপস্থিত হয়েছে দমকল। তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
  6. আজ সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
  7. শিয়ালদহে রেললাইনের ত্রুটি খুঁজতে বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হল। রেল লাইনের স্বাস্থ্য খুঁজতে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আল্ট্রাসনিক ফ্ল ডিটেকশন মেশিন ব্যবহার করা হচ্ছে।
  8. হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ানের খুনের ঘটনায় নয়া মোড়। পুলিশ সূত্রে খবর, দুই সন্দেহভাজন শুটারের মৃত্যু হয়েছে ‘এনকাউন্টার’-এ। উত্তরপ্রদেশের শামলি জেলায় নাকা চেকিংয়ে দুই অভিযুক্ত ধরা পড়ার পরে পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়।
  9. গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হরিদ্বারে। ভগৎ সিং চক এরিয়া-সহ শহরের একাধিক জায়গা জলমগ্ন। ধীর গতিতে চলছে ট্র্যাফিক।
  10. ইরানের লারাক দ্বীপে সামরিক হামলা চালিয়েছে আমেরিকা। এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে তারা জর্ডনে থাকা মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*