রোজদিন ডেস্ক :
প্রখ্যাত গায়ক অঙ্কিত বালিয়ান হত্যায় (Singer Ankit Murder) দুই অভিযুক্ত আজ ভোরে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সুমিত ও মোহিত নামের দুই অভিযুক্ত কে পুলিশ খুঁজছিল।আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উত্তর প্রদেশের শামলি তে যায়। কাইরানা -পানিপথ সড়কে দুষ্কৃতি দের সঙ্গে গুলি বিনিময়ে দুজন প্রাণ হারায়। অঙ্কিত বালিয়ান হত্যায় তারা অন্যতম অভিযুক্ত বলে পুলিশ জানিয়েছে। গুলিতে একজন পুলিশ আধিকারিকও আহত হন। তাঁর চিকিৎসা চলছে।
বিখ্যাত গায়ক অঙ্কিত বালিয়ানকে গত সপ্তাহে জিমের বাইরে গুলি করে হত্যা করা নিয়ে তোলপাড় ওঠে। এই ঘটনায় তদন্ত চলছে।

Be the first to comment