Sealdah Station চত্বরে বিধ্বংসী আগুন, বহু দোকান জ্বলছে, আতঙ্ক এলাকায়

Spread the love

রোজদিন ডেস্ক : 
সপ্তাহের প্রথম দিন কর্মব্যস্ত শিয়ালদা স্টেশন  চত্বরে আগুন লেগে ব্যাপক আতঙ্ক, উত্তেজনা ছড়িয়েছে। আজ সকালে স্টেশন সংলগ্ন ফুড কোর্ট এলাকায় বিধ্বংসী আগুন লাগে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালের ব্যস্ত সময়ে স্টেশন চত্বরে থাকা ফুড কোর্টের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দোকানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, ঠিকমত তা কাজ না করারও অভিযোগ উঠেছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে এলেও এখন সংশ্লিষ্ট এলাকায় চাপা উত্তেজনা আছে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*