দশে দশ

Spread the love
  1. বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। খুন, ধর্ষণ যে করেছে তাকে পাতাল থেকে খুঁজে বের করা হবে। অপরাধীদের স্থান হবে–– হয় জেলের ভিতরে কিংবা আকাশের উপরে।
  2. বারুইপুরে পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ, পিটিয়ে মারার ঘটনায় গ্রেপ্তার আরও ২২।
  3. সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছিল একটি প্রাইভেট এভিয়েশন কোম্পানির অ্যাকাউন্টে। সেই টাকায় কেনা হয়েছিল একটি বিমান ও একটি হেলিকপ্টার। আবার সেই বিমান ও হেলিকপ্টার ভাড়ায় ব্যবহার করতে দেওয়া হয়েছিল তৃণমূলকেই! দলীয় তহবিলের টাকা এ ভাবে ঘুরপথে সাইফন করার অভিযোগে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
  4. বুধবার অভিষেকের বিধাননগর কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও অনুপস্থিত ছিলেন তিনি। আগামী ১৮ জুলাই পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিধাননগর আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে উল্লেখ করেছেন বিচারক।
  5. আদিবাসী মহিলার দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার রাতে দেওয়ানদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের ভাই। অভিযোগ, বছর ২৫-এর ওই বধূকে নৃশংস ভাবে গণধর্ষণ করার পরে খুন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে শেখ আজিজুল ও ভদাই শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  6. নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে।
  7. বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
  8. বুধবার সরকারি ত্রাণের ত্রিপল সমেত বিভিন্ন সামগ্রী উদ্ধার হয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের হোটেলের গোডাউন এবং পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের গোপালপুরে তৃণমূলের শ্রমিক নেতা শিবদাস মণ্ডলের কার্যালয় থেকে।
  9. বুধবার মধ্যরাতে ইরানে নতুন করে হামলা চালাল আমেরিকা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেহরানের একাধিক শহর। পরপর বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড।
  10. আমেরিকার হামলার পাল্টা জবাবও দিয়েছে ইরান।বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*