- ফের আন্তর্জাতিক পুরস্কার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার তাঁকে দেওয়া হলো উজ়বেকিস্তানের সর্বোচ্চ সম্মান। রবিবার, ভারতের প্রধানমন্ত্রীর হাতে ‘ওলিয় দারাজালি দোস্তলিক’ (‘Oliy Darajali Do’stlik’ Order) সম্মান তুলে দেন উজ়বেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জ়িয়োয়েভ (Shavkat Mirziyoyev)।
- নবান্নের তরফে জারি করা হল বিশেষ নির্দেশিকা। মহকুমা শাসক সহ উচ্চপদস্থ সরকারি অফিসারদের সঙ্গে এবার থেকে সরাসরি দেখা করতে পারবেন সাধারণ মানুষ।
- নির্দেশিকা অনুযায়ী, প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে সরকারি অফিসারদের সঙ্গে দেখা করতে পারবেন সাধারণ মানুষ। অফিস জনসাধারণের জন্য খোলা থাকবে ওই দুদিন। ওই দুদিন কোনও আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করবেন এবং তাঁদের অভিযোগ শুনবেন অফিসাররা। ওই দুদিন কোনও কাজে বাইরে যেতে পারবেন না অফিসাররা।
- নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছিল। নতুন করে নিয়োগের পরীক্ষার জন্য শীর্ষ আদালত রাজ্যকে ৩১ অগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এবার বর্তমান সরকার নিয়োগের জন্য আরও আট মাস সময়ের আবেদন করল। অর্থাৎ আগামী বছরের ৩১মে পর্যন্ত সময় চেয়ে আবেদন করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
- নেপাল প্রশাসনের তরফে জানানো হয়েছে, শেষ পাওয়া খবর অনুযায়ী হড়পা বানের কারণে মোট ৭৩৪ জনের মৃত্যু হয়েছে। ২,৪৯৮ জন এখনও পর্যন্ত নিখোঁজ। এর মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যা ৫৮৯ জন।
- বাইগাছি ওএনজিসি থেকে তেল উৎপাদন শুরু হয়েছে। প্রতিদিন অশোকনগর থেকে ২০ হাজার লিটার অপরিশোধিত তেল শোধনাগারে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ওএনজিসি।
- চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা রাজীব ঘোষাল। রবিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়। আদালতে পাঠানোর সময় বেলিয়াতোড় থানা এলাকায় তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।
- অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়ে মালদায় আন্দোলনে পরিবহণ কর্মীরা। রবিবার সকাল থেকে মালদা-নালাগোলা রুটে বাস পরিষেবা বন্ধ রাখা হয়।
- নাকা চেকিং চলার সময়ে পুলিশের গুলি। তাতেই মৃত্যু হয়েছে চার জনের। নিহতরা সকলেই সশস্ত্র ছিল বলে দাবি পুলিশের। রবিবার, এই ঘটনা ঘটেছে মেঘালয়ের পূর্ব গারো জেলায়।
- নর্থ সাইপ্রাসের উপকূলে প্রায় ২৭০ জন আরোহী নিয়ে একটি যাত্রিবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১৭২ জন যাত্রীকে উদ্ধার করা গিয়েছে।

Be the first to comment