- বিজেপি ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের বিচারপতির নজরদারিতে দুর্নীতির ঘটনাগুলির তদন্ত করা হবে, প্রতিশ্রুতি দেন অমিত শাহ। অমিত শাহের দাবি, ‘কেন্দ্র বাংলাকে ১২টি ট্রেন দিয়েছে। প্রায় ১০ লক্ষ কোটি টাকার বেশি বাংলাকে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সুযোগ সুবিধা বাংলার মানুষের কাছে পৌঁছয়নি।’
- চতুর্থবার SIR নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ৮,১০০ মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ থেকে শুরু করে রাজ্যভিত্তিক SIR-এর পৃথক নিয়ম লাগু করার বিষয় নিয়ে তিন পাতার চিঠিতে আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী।
- আনন্দপুরের ঘটনায় এ বারে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করল বারুইপুর জেলা পুলিশ। নেতৃত্বে থাকবেন বারুইপুর জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার।
- শনিবার কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গি দমন অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। এ দিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এর পরেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাদের পাল্টা জবাব দিচ্ছে নিরাপত্তা বাহিনীও।
- মুম্বইয়ের লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এনসিপি প্রধান প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। প্রথম মহিলা হিসেবে এই পদে বসলেন তিনি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান।
- এসআইআর-এর জন্য ৪ ফেব্রুয়ারির পরেও নথি জমা নেওয়া হবে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও-র কথায়, ‘কারও ভোটাধিকার হরণের অধিকার নেই আমাদের’।
- মাধ্যমিক পরীক্ষা পরিচালনা নিয়ে সমস্যা হতে পারে বলে নির্বাচন কমিশনকে চিঠি দেবে বলে জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে, যে সমস্ত বিএলআরও-রা শিক্ষক, মাধ্যমিকের সময়ে তাঁদের ডিউটির বিষয়টি সংশ্লিষ্ট ডিইও পর্যবেক্ষণ করে দেখবেন।
- এসআইআর-এর কাজে ময়নাগুড়ি বিডিও অফিসে যাচ্ছিলেন পায়েল মোহন্ত নামে এক ডেটা এন্ট্রি অপারেটর। শনিবার জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের দশ দরগা এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো তাঁর।
- শুক্রবার মধ্যরাতে পুরাতন মালদা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাট এলাকায় দু’টি দোকান লুটের অভিযোগ। শুধু তাই নয়, লুটের পরে দোকান দু’টিতে আগুন ধরিয়ে দেওয়া বলেও অভিযোগ।
- হলদিয়ার সুতাহাটা থানার বালুঘাটা কুঁকড়াহাটি রোড়ে যাত্রিবাহী বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ। মৃত্যু হয়েছে তিন জনের। আহত কমপক্ষে ১০ জন।

Be the first to comment