- জেলা আদালতের পর বেলজিয়ামের আপিল কোর্টেও ধাক্কা মেহুল চোকসির। ভারতে ফেরানোর পথ আরও প্রশস্ত হল, দাবি তদন্তকারীদের।
- মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের এসআইকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। তার বিরুদ্ধে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।
- তামিলনাড়ুর কাকিনাড়ায় ল্যান্ড ফল হতে পারে ঘূর্ণিঝড় মন্থার। বাংলার উপকূলে পড়বে প্রভাব। তবে কলকাতায় ভারী ঝড়বৃষ্টির আশঙ্কা নেই, বলছে হাওয়া অফিস।
- আগামীকাল সোমবার থেকে চন্দননগরে শুরু জগদ্ধাত্রী পুজো। নির্বিঘ্নে পুজো কাটাতে জারি একগুচ্ছ নির্দেশিকা।
- শরীরে একাধিক আঘাতের চিহ্ন, পাশে পড়ে ধারালো অস্ত্র। দেগঙ্গায় ঘর থেকে এক উদ্ধার রক্তাক্ত দেহ। মৃতের নাম বাবলু কর্মকার (৪৭)। দেগঙ্গা বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়।
- দক্ষিণ কলকাতার জনবহুল চেতলায় গলায় শাবল ঢুকিয়ে নৃশংস ভাবে মারা হল এক যুবককে। শনিবার গভীর রাতে মদের আসরে গোলমালের জেরে এই খুন বলে পুলিশের অনুমান। খোদ মেয়র ফিরহাদ হাকিমের এলাকার এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
- মর্গ থেকে মৃতদেহ বাদলের অভিযোগ। শুক্রবার আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে রবীন্দ্র দাস নামে এক হোটেল কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়। শনিবার জেলা হাসপাতালে তার ময়নাতদন্ত হয়। সৎকার করার জন্য দেহ শ্মশানে নিয়ে যাওয়ার আগে প্লাস্টিক খুলতেই দেখা যায় তা অন্য লোকের দেহ। মৃতের ছেলের অভিযোগ, মর্গ থেকে দেহ বদলে দেওয়া হয়েছে।
- দলের নির্দেশে ইস্তফা দিলেন হাওড়ার পুর প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন ও তৃণমূল নেতা সৈকত চৌধুরী।
- রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করা ও আলোচনা করা মানেই সময় নষ্ট, বললেন হতাশ ডোনাল্ড ট্রাম্প।
- ছটপুজোয় একাধিক সতর্কতা। ছটব্রতীদের নিরাপত্তার পাশাপাশি পরিবেশ দূষণ রোধেও সতর্কবার্তা মেয়রের।
- ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হল শুরু। এই প্ল্যানে ‘নো কস্ট’ মডেলের খাল ও নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নং ব্লকের শোলাটোপা খাল ও দাসপুর ১ নং ও ঘাটালের শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু হয়েছে।
- বর্ষা চলে গেলেও ডেঙ্গির হানা। এবার রাজপুর-সোনারপুরে। মৃত্যু হল একই পরিবারের দু’জনের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ বাড়ছে। কপালে চিন্তার ভাঁজ প্রশাসনেরও।

Be the first to comment