আরো ১২

Spread the love
  1. আজ সোমবার থেকে শুরু হল পবিত্র ছটপুজো। এই উপলক্ষে সবাইকে ছটপুজোর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. কথা রাখলে মুখ্যমন্ত্রী। সোমবার থেকে খুলে গেল বালাসন নদীর উপর দুুধিয়া সেতুর বিকল্প ব্রিজ। ফলে অনেকটাই স্বাভাবিক হল যান চলাচল।
  3. পরিবেশ আদালতের রায় মেনে রবিবার সকাল থেকেই বন্ধ হল রবীন্দ্র সরোবরের গেট। থাকবে মঙ্গলবার পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত। চলবে নজরদারিও।
  4. ছটব্রতীদের জন্য কলকাতার দইঘাট ও তক্তাঘাটে বিশেষ ব্যবস্থা কলকাতা পুরসভার। থাকছে কড়া নিরাপত্তা। এছাড়াও ছটের জন্য শহরে একশোরও বেশি অস্থায়ী জলাশয় তৈরি করল কলকাতা পুরসভা।
  5. নিজের এলাকার দুঃস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রিতে কোচিং ক্লাশের ব্যবস্থা করলেন বারাসতের তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। রবিবার হল তার উদ্বোধন।
  6. পরকীয়ায় জড়িত সন্দেহে গলা টিপে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। যাওয়ার আগে পুলিশকে বিভ্রান্ত করতে লিখে গেলেন ভূয়ো সুইসাইড নোট, তদন্তে পুলিশ।
  7. একের পর এক যুদ্ধ থামানোর দাবি করে এবার যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা উপকূলে পৌঁছে গেল মার্কিন যুদ্ধ জাহাজ।
  8. সোমবার বিকেলে নতুন ৬ উপাচার্যকে নিয়ে রাজভবনে বৈঠকে বসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  9. শহরের ছট পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনে সোমবার বিকেলে দইঘাট ও তক্তাঘাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  10. এই ঘটনা থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত। বিদেশে গিয়ে বাইরে বেরোলে স্থানীয় প্রশাসনকে জানাতে হয়। এটা ওরা ভুলে গিয়েছিলেন। ইন্দোরে অজি ক্রিকেটারদের শ্লীলতাহানির ঘটনায় সাফাই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র।
  11. সোমবার বিকেলে দিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। আজকেই এসআইআর-এর ঘোষণা, বাড়ছে জল্পনা।
  12. নিজের ঘরের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। নাম বিবেকানন্দ পাত্র। বয়স ৩৩। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনা। কিভাবে মৃত্যু জানতে তদন্তে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*