শিক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ তৃণমূল সাংসদের

Spread the love

রোজদিন ডেস্ক : এলাকার দুঃস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা খরতে প্রাইভেট টিউশন দেওয়ার ব্যবস্থা করলেন বারাসতের তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। এর আগে দুঃস্থ পড়ুয়াদের জন্য ‘এমপি স্কলারশিপ’-এর ব্যবস্থা করেছিলেন তিনি। অভাবী পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে নজির তৈরি করেছিলেন। এবার ‘এমপি ফ্রি টিউশন ক্লাস’-এর ব্যবস্থা করে ফের চমক দিলেন বারাসতের সাংসদ। বারাসত সাংগঠনিক জেলার প্রতিটি বিদ্যালয়, মহাবিদ্যালয়ে প্রতি রবিবার এই টিউশনের ক্লাস হবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রতিটি বিষয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষিকারা পরীক্ষার্থীদের ক্লাস নেবেন, যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা উপকৃত হবে। রবিবার বারাসত পুরসভার বিদ্যাসাগর সভাকক্ষে এমপি শিক্ষা মিশনের ‘শিক্ষার আলো ঘরে ঘরে’ শীর্ষক অনুষ্ঠানের সূচনার পর এমনই ঘোষণা করেন বারাসতের তৃণমূল সাংসদ।সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন সোহম পাল, দেবাশিস মিত্র, দেবব্রত সরকার, ডাঃ সুব্রত মণ্ডল-সহ অন্যরা। সাংসদ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষার প্রচার ও প্রসারে লাগাতার কাজ করে চলেছেন। নানা প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পরিসংখ্যান তুলে বলেন বিদ্যালয়, বিশ্ব বিদ্যালয়ের সংখ্যা আগের থেকে বেড়েছে। খাবার, জামা, প্যান্ট, ব্যাগ, জুতো থেকে আর্থিক সাহায্য এমনকি উচ্চশিক্ষায় স্কলারশিপের ব্যবস্থা করেছেন। তারই সৈনিক একজন সাংসদ হিসেবে আমি এই উদ্যোগ নিলাম।শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই এই কাজে এগিয়ে আসার জন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*