শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি সুর্যকান্ত?? সুপারিশ গাভাই-এর

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সূর্যকান্ত!! প্রধান বিচারপতি বি আর গাভাই এই মর্মে কেন্দ্রীয় সরকারকে তাঁর নাম সুপারিশ করেছেন। আগামী ২৩ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতির কার্যকাল শেষ হচ্ছে বলে প্রকাশ।
রীতিমাফিক বিদায়ী প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করেন। এই ক্ষেত্রেও প্রধান বিচারপতি বি আর গাভাই তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি সূর্যকান্তর নাম সুপারিশ করেছেন। কেন্দ্রকে তা জানিয়েছেন। কেন্দ্রর সবুজ সংকেত মিললে তা চূড়ান্ত হবে বলে জানা গেছে।
সাধারণ ভাবে বিদায়ী প্রধান বিচারপতির সুপারিশ মানে কেন্দ্র। ফলত এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলে আইনি মহল সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*