কলকাতা – চিন সরাসরি বিমান চালু হল

Spread the love

রোজদিন ডেস্ক  : রবিবার উৎসাহ উদ্দীপনার মধ্যে কলকাতা থেকে চিনের গুয়ানঝৌ সরাসরি উড়ান চালু হল। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রদীপ জ্বালিয়ে এই বিমান যাত্রা শুরু হয়। উভয় দেশের বন্ধুত্ব ও সহযোগিতা র প্রতীকহিসাবে এক যাত্রী এই প্রদীপ প্রজ্জ্বলিত করেন।
বিমানবন্দরে র অধিকর্তা ডঃ পি আর বেউরিয়া সহ আধিকারিকরা বর্ণময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।১৭৬ জন যাত্রী এই উড়ানে চিন উড়ে গেলেন। আজ দৃশ্যত খুশিড. বেউরিয়া জানান, ফের এই বিমান চলাচল শুরু হওয়ায় শুধু বাণিজ্য ও পর্যটন উন্নয়নই না, দুই দেশের মানুষ সরাসরি যাতায়াত করতে পারবেন।
কলকাতা গুয়ানঝৌ উড়ান প্রতিদিনই চলবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যা এক নয়া মাইলফলক বলে বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*