- আজ বৃহস্পতিবার বিকেলে রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই ঘোষণার দিকে সাগ্রহে তাকিয়ে শিল্পমহল।
- নয়া সরকারের আমলে ইতিমধ্যে বেশ কিছু শিল্প রাজ্যে এসেছে, আরও আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানই পাখির চোখ মুখ্যমন্ত্রীর।
- নতুন সরকারের জমিনীতি কি হবে, এসইজেড-এর সম্মতি মিলবে কিনা সেদিকে তাকিয়ে বণিকসভাগুলি।
- একুশের নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা-সহ একাধিক অভিযোগে পুলিশের জালে মগরাহাটের অভিষেক-ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা ইমরান হাসান।
- মার্কিন মুলুকে মিড টার্ম ইলেকশনে ট্রাম্পের দল রিপাবলিকানদের হারের খবর আসতেই সকাল থেকেই উর্ধ্বমুখী ভারতীয় শেয়ার বাজার।
- প্রায় ১৫০০ পয়েন্ট উঠল সেনসেক্স, নিফটি উঠল প্রায় ৩০০ পয়েন্ট। খুশি লগ্নিকারীরা।
- জন্মদিনে তাঁর বাড়ি গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শুভেচ্ছা জানালের প্রাক্তন সাংসদ তথা অবসরপ্রাপ্ত আইএএস জহর সরকার।
- ঘূর্ণিঝড়ের দাপট কমতেই কলকাতা শহরে শীতের আমেজ। বৃহস্পতিবার প্রায় ২ ডিগ্রি কমল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দু’দিনে আরও নামতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, জানাল হাওয়া অফিস।
- দিল্লিতে ফের বহুতল বিপর্যয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ তিনতলা বাড়ি। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে একাধিক।
- বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ নয়াদিল্লির চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে সিতারা গলি এলাকায় নির্মীয়মাণ বাড়িটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল কাজ করছে।
- আরও উন্নয়নের লক্ষ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ নিতে চায় জিন্দাল গোষ্ঠী। বুধবার রাতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই ইচ্ছের কথা জানান সজ্জন জিন্দাল।
- রাজ্যে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শালবনি প্রকল্পের সম্প্রসারণ ইত্যাদি নিয়ে ও কথা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment