AMARTYA SEN: জন্মদিনে নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুভেচ্ছা জহর সরকারের, সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন তাদের আলোচনার অংশ

Spread the love

প্রতিবেদন: গত ৩ নভেম্বর ছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ৯৩তম জন্মদিন। এই দিনে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন প্রাক্তন সাংসদ জহর সরকার। নোবেলজয়ীর সঙ্গে তাঁর সেই ছবিও সমাজমাধ্যমে শেয়ার করলেন জহর সরকার। সেই সঙ্গে ইসলাম নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গীও তুলে ধরলেন তিনি। তাদের আলোচনার মূল অংশও পোস্ট করে জানালেন তিনি। লিখলেন, “আজ শ্রদ্ধেয় অমর্ত্য সেনের ৯৩ তম জন্মদিন। এই দিনটি স্মরণ করা যাক একটি বিশেষ বিষয় নিয়ে কিছু আলোচনা করে। ইসলাম ও মুসলমান সম্পর্কে অমর্ত্য সেনের বিশ্বদৃষ্টি, যা মূলত ধর্মতাত্ত্বিক নয়। তাঁর প্রধান আগ্রহের বিষয় হল ধর্মীয় পরিচয়, বহুস্তরীয় পরিচয়, যুক্তিবোধ, স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনৈতিক বঞ্চনা, সাম্প্রদায়িক হিংসা এবং ধর্মনিরপেক্ষতার পারস্পরিক সম্পর্ক। বাংলা তাঁর এই চিন্তার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ঢাকায় শৈশবে প্রত্যক্ষ করা সাম্প্রদায়িক হিংসার অভিজ্ঞতা পরবর্তীকালে তাঁর পরিচয় ও হিংসা সম্পর্কে দার্শনিক চিন্তার অন্যতম ভিত্তি হয়ে ওঠে। তাঁর অবস্থানকে চারটি মূল বক্তব্যে সংক্ষেপ করা যায়:- ১) একজন মুসলমানকে কেবল মুসলমান পরিচয়ে সীমাবদ্ধ করা যায় না। ২) ইসলামি সভ্যতা কোনও একক, অভিন্ন ও সমজাতীয় সভ্যতা নয়। ৩) ভারতীয় ধর্মনিরপেক্ষতার মূল কথা ধর্মবিরোধিতা নয়, বরং সমান নাগরিকত্ব। ৪) বাংলার পরিচয় দেখায় যে ভাষা ও সংস্কৃতিভিত্তিক পরিচয় হিন্দু-মুসলমানের ধর্মীয় বিভাজন অতিক্রম করতে পারে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*