দ্রুত নীতীশকে অবস্থান জানানোর নির্দেশ আরজেডির
শিবিরবদল এখন শুধু সময়ের অপেক্ষা। তার মাঝেই নীতীশকে নিজের অবস্থান জানাতে বলল আরজেডি। সূত্রের খবর, আগামী সোমবারের মধ্যেই গেরূয়া শিবিরের সঙ্গে হাত মেলাবেন নীতীশ। তাঁর প্রস্তুতি তুঙ্গে। এর মাঝেই আচমকা এমন প্রশ্নে চাপে নীতীশ।
