পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. তৃণমূল সরকার এই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প পৌঁছাতে দেয় না, এরা গরিব মানুষের শত্রু, সিঙ্গুরের সভায় প্রধানমন্ত্রী।
  2. বাংলায় বিজেপির সরকার হলে এক জেলা এক পণ্য নীতি কার্যকর করা হবে, সিঙ্গুরে বললেন মোদি।
  3. আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা পথের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস।
  4. নিশানায় বিজেপি, সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভার আগে একাধিক এলাকায় পড়ল বিতর্কিত পোস্টার।
  5. নদিয়ার চাপড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো-এ উপচে পড়ল ভিড়।
  6. এসআইআরের আড়ালে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে, সরব অভিষেক।
  7. কাজের চাপে বিএলওদের গণইস্তফা চলছে। নন্দীগ্রামে ৭২ জন এবং বীরভূমের ইলামবাজারে আরও ৭০ জন বিএলওর ইস্তফা
  8. বেলডাঙ্গার ঘটনার মাস্টার মাইন্ড মতিউর রহমান মিমের সদস্য। ৪৮ ঘন্টা পর গ্রেফতার করল পুলিশ।
  9. বেলডাঙ্গায় নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের বাড়ি গেলেন সাংসদ ইউসুফ পাঠান। ভুল বুঝিয়ে উস্কানি দিয়ে হিংসা ছড়ানো হয়েছে, দাবি বহরমপুরের সাংসদের।
  10. ঘন কুয়াশার জের, পাকিস্তানের পাঞ্জাব ও বালুচিস্তানে দুটি পৃথক ঘটনায় ২৪ জনের মৃত্যু।
  11. সোম থেকে বুধবার দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা। কলকাতায় তা ১৪-১৫ ডিগ্রিতে পৌঁছতে পারে।
  12. নিপা সংক্রমণ রুখতে তিন দফা গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের।
  13. সকালে মহেশতলার একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল স্বামী-স্ত্রীর জোড়া দেহ।
  14. পুরুলিয়ায় নাবালিকা গণধর্ষণে সাত অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
  15. এসআইআরে কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে রায়দিঘির বিএলও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*