- ১১ সেপ্টেম্বর দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। একই সঙ্গে ইউনিয়নের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দাবি না মানলে ২৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।
- রাতের অন্ধকারে নিজের লোকসভায় এলাকায় সার্কিট হাউস থেকে বেরিয়ে যাওয়ার নোটিশ ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র। কিন্তু মহুয়া মৈত্রের জরুরি শুনানির আবেদনে গুরুত্ব দিল না সুপ্রিম কোর্ট।
- ভারী বৃষ্টির পূর্বাভাসে দিল্লির বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রতিকূল আবহাওয়ার জেরে দিল্লি বিমানবন্দর থেকে এখনও পর্যন্ত ১৪টি বিমান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।
- সোমবার কালীঘাট মন্দিরে পরিদর্শনে এনএসজি আধিকারিকরা। সূত্রের খবর, তিনদিন ধরে কালীঘাট মন্দির প্রাঙ্গণের নিরপত্তা খতিয়ে দেখবে NSG ও কলকাতা পুলিশের আধিকারিকরা।
- সোমবার এন্টালির লেডিজ় পার্ক সংলগ্ন লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দপ্তরের অভিযান। অভিযোগ, রক্ত, প্লাজ়মা বিক্রির কোনও তথ্য ISBT-কে দেয়নি ব্লাড ব্যাঙ্ক। সেই কারণেই এ দিন স্বাস্থ্য দপ্তরের তরফে অভিযান চালানো হয় এন্টালির ব্লাড ব্যাঙ্কে।
- পুর নিয়োগ দুর্নীতি মামলায় এ বার CBI স্ক্যানারে একের পর এক পুরসভা। দক্ষিণ দমদম, বরানগর ও কামারহাটি পুরসভায় কর্মরত ৫ কর্মীর দিকে নজর। মঙ্গলবার তাঁদের CBI দপ্তরে তলব করা হয়েছে।
- বারুইপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।
- SSKM হাসপাতাল চত্বরে গাছ ভেঙে মৃত্যু এক মহিলার। মৃতের নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটির বাসিন্দা।
- সুমিত রায়ের চার মামলায় FIR খারিজ চেয়ে আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, ১০ সেপ্টেম্বর পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কোনও মামলায় পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
- সোমবার সকালে ঋতব্রত শিবিরে দেখা গেল আরাবুল ইসলামকে। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন তিনি।
- রামপুরহাটে ভুল চিকিৎসায় এক স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ। পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশনের কারণেই পড়ুয়ার মৃত্যু হয়েছে।
- বাদুড়িয়া থানার জঙ্গলপুর এলাকায় মাঠের মধ্যে একটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।
- কেরালার সরকার সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী কেবল জলাতঙ্ক আক্রান্ত, মারণরোগগ্রস্ত বা অত্যন্ত আক্রমণাত্মক পথকুকুরদের মার্সি কিলিং বা সদয় মৃত্যু (ইউথেনেশিয়া)-র জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) অনুমোদন দিয়েছে।
- বিহারের মাধেপুরার সিংহেশ্বর ধাম মন্দিরে পদপিষ্টের ঘটনা। গুরুতর জখম কমপক্ষে ছয়। আহতদের মধ্যে চার জন মহিলা ও দুই জন পুরুষ। সোমবার সকাল সাতটা নাগাদ মন্দিরের প্রবেশদ্বারে ঘটনাটি ঘটে।
- সোমবার ভোরে মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ আগুন। নবজাতকদের স্পেশাল কেয়ার ইউনিটে আগুন লাগে। আগুনে পুরে মর্মান্তিক মৃত্যু তিন নবজাতকের। সূত্রের খবর, স্পেশাল কেয়ার ইউনিটের ভিতরে থাকা একটি ভেন্টিলেটরে আচমকা বিস্ফোরণ ঘটে। যার জেরে আগুন লেগে যায়।

Be the first to comment