পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ভোটার তালিকা থেকেই ভোটচুরি করছে বিজেপি, দিল্লিতে তোপ অভিষেকের। এই কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধংস করছে, অভিষেকের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার।
  2. খাস কলকাতায় দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে, পুলিশের জালে অভিযুক্ত।
  3. ৫ দিন নিখোঁজ থাকার পর হাড়োয়ায় উদ্ধার যুবকের দেহ, তদন্তে পুলিশ।
  4. এসআইআর শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে হুগলির সপ্তগ্রামে আত্মঘাতী যুবক।
  5. মুর্শিদাবাদে সোনার দোকানে ডাকাতির অভিযোগ, ঝাড়খণ্ড থেকে ধৃত উত্তরপ্রদেশের বদায়ু গ্যাংয়ের ৬ দুষ্কৃতী।
  6. শীতের নয়া রেকর্ড, চলতি মরশুমে শীতলতম কলকাতা। বুধবার মহনগরীর পারদ নামল ১১ ডিগ্রিতে।
  7. ৬ মাসেও মেয়ের খুনিরা ধরা পড়েনি। হতাশায় ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে কালীগঞ্জে মৃত তামান্নার মা সাবিনা।
  8. মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জলপান করে গত কয়েকদিনে তিনজনের মৃত্যু হল। অসুস্থ হয়ে হাসপাতালে শতাধিক।
  9. প্রয়াত খালেদা জিয়ার শেষকৃত্য। ভারতের প্রতিনিধিত্ব করতে ঢাকা পৌঁছে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
  10. আজ ৩১ ডিসেম্বর, বর্ষশেষ। বেলা বাড়তেই শহরের পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ছে ভিড়।
  11. বর্ষবরণকে মাথায় রেখে বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা, ঘোষণা কর্তৃপক্ষের।
  12. কাল নতুন বছর থেকে আংশিক বদলে যাচ্ছে হাওড়া ও শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন চলাচলের সময়সূচি।
  13. চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণ হরিয়ানায়। নির্যাতনের পর ছুড়ে ফেলা হল রাস্তায়, ধৃত দুই।
  14. এক সন্তানে থামবেন না, আরও চাই, হিন্দু জনসংখ্যা বাড়াতে দম্পতিদের বার্তা হিমন্ত বিশ্বশর্মা।
  15. উত্তরাখণ্ডে সুড়ঙ্গের ভিতর দুই ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*