আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধংস করছেন, ১ কোটি ৩৬ লক্ষের তালিকা নিয়ে কমিশনকে তোপ অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি মানুষের ভোটকে ভয় পেয়েছে। ওরা চায় না মানুষ ভোট দিক। জানে মানুষ ভোট দিতে পারলে ওরা আর সরকারে থাকবে না। তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় কারচুপি শুরু করেছে ওরা। কিন্তু পশ্চিমবঙ্গে ওদের এই চালাকি আমরা ধরে ফেলেছি। আমি সব দলের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই মিলে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। না হলে সংবিধানকে বাঁচানো যাবে না। এরা সংবিধাকে ধ্বংস করতে চায়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে শেষ করতে চাইছে। আম্বেদকররা যে ভিত্তি রচনা করেছিলেন, এই কমিশন তাকে ধ্বংস করতে চাইছে। দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে আড়াই ঘণ্টা মিটিংয়ের পর বেরিয়ে এসে এই ভাষাতেই কমিশনকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব নির্ধারিত দুপুর বারোটায় কমিশনের দফতরে যায় তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। সেখানে ফের অভিষেক প্রশ্ন তোলেন, কোন জাদু মন্ত্রে রাতারাতি তৈরি হয়ে গেল ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তালিকা? অসঙ্গতির অভিযোগ তুলে এবার তাঁদের বাদ দেওয়া হবে কেন? কাদের নির্দেশে এসব হচ্ছে? হয় আপনারা তালিকা প্রকাশ করুন নয়তো ক্ষমা চান৷ দাবি জানায় তৃণমূল। গোটা মিটিংয়ের ভিডিও ফুটেজও প্রকাশ করার দাবি জানান তিনি।
তালিকা নিয়ে তৃণমূলের প্রশ্নের কোনও যুক্তি সঙ্গত উত্তর দিতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন বলেই সাংবাদিক বৈঠকে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*