- স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ পঞ্চান্নগ্রামের তরুণী। আনন্দপুর খালে তল্লাশি চলছে। তরুণীকে মারধর করে খালে ফেলে দেওয়ার সম্ভাবনা। এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।
- শুক্রবার বাংলায় একাধিক মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় বরুন সেনগুপ্ত স্টেশনেরও উদ্বোধন করবেন তিনি।
- এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম। জয়েন্ট এন্ট্রান্স-এর ফলাফল না বেরোনো এবং সরকারি কলেজে ভর্তি না হওয়ায় এই বিক্ষোভ।
- চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত করুণাময়ী। ২০২২ এ টেট উত্তীর্ণরা এই বিক্ষোভ দেখান। ধরপাকড় হয়, পরিস্থিতি আয়ত্তে বলে জানান পুলিশ আধিকারিক। থানা নয় আমরা স্কুলে যেতে চাই বললেন চাকরি প্রার্থীরা।
- ফের শুট আউট মালদার মোথাবাড়ির পঞ্চানন্দপুরে। বাঙ্গি টোলা হাইস্কুলের ছাত্র আবদুল শাহিদ-কে প্রকাশ্যে গুলি করে দুষ্কৃতীরা ।উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এই ছাত্র কলকাতায় হাসপাতালে ভর্তি।
- ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে শিক্ষককে শাসাতে পিস্তল হাতে স্কুল ছাত্র। এই ছাত্র তৃণমূল নেতার ছেলে বলে অভিযোগ।
- রাজগঞ্জে অজানা জ্বরে আক্রান্ত নতুন করে নয় জন। মোট আক্রান্ত ১৫৩ জন। আতঙ্কে প্রহর গুনছে রাজগঞ্জ। এটা ইঁদুরের মূত্র থেকে নাকি জল বাহিত রোগ তাই নিয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা।
- শুধু রাজগঞ্জ নয় পুরো উত্তরবঙ্গ জুড়ে ইঁদুর জ্বরে উদ্বেগ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আজ ভর্তি চার জন। দুজন রাজগঞ্জের বাকি দুজন মাটিগাড়া ও মিরিকের।
- গড়িয়ায় ব্যাংকের ভিতরে ছিনতাই এর চেষ্টা। হাতেনাতে ধরা পড়ে ছিনতাইবাজ। আসে বারুইপুর থানার পুলিশ। কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন মধুছন্দা দাস। তার ব্যাগ ছিনতাই করার সময় আশেপাশের লোকেদের চিৎকারে ধরা পড়ে অভিযুক্ত মোহাম্মদ রাজু।
- বিহারে রাহুল গান্ধীর যাত্রাপথে বিজেপির পতাকা। তাদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে দিলেন রাহুল।
- বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে রহস্যজনক মৃত্যু হল হাওড়ার এক যুবকের। হাওড়ার বাগনানের বাসিন্দা, সপ্তনীল চট্টোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তারই মৃতদেহ কার্শিয়াং থানার ডাওহিলের একটি হোমস্টের সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
- এনগেজমেন্ট সারা। ২০২৬-এ বিশ্বকাপের পরেই বান্ধবী জর্জিনাকে বিয়ে করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
- আর্জেন্টিনার জাতীয় দল ঘোষিত হলো সোমবার। ২০২৬ বিশ্বকাপ ফুটবলে ৩১ জনের স্কোয়াডে নেতৃত্বে লিওনেল মেসি।
- সময় ভালো যাচ্ছে না নেইমারের। ০-৬গোলে হেরে গেল তার ক্লাব স্যান্টোস। ব্রাজিলিয়ান সিরি এ তে নেইমারের দল হেরে যায় ভাস্কো দা গামার কাছে ।হারের পর হতাশা ও লজ্জায় কেঁদে ফেলেন নেইমার। সমর্থকদের কাছে ক্ষমাও চান।
- মারা গেলেন জোয়ী। জেমস বন্ডের ০০৭ লোগোর স্রষ্টা প্রখ্যাত গ্রাফিক ডিজাইনার জোসেফ ক্যারিফ ওরোফে জয়ী প্রয়াত হন রবিবার ১৭ই আগস্ট। ১০৩ বছর বয়সে মারা গেলেন জয়ী সোমবার ছিল তার জন্মদিন তার ঠিক আগের দিনই মৃত্যু হয় তার শতাধিক ছবির পোস্টারে কাজ করেছেন জয়ী। তার মধ্যে ওয়েস্ট সাইড স্টোরি, ম্যানহাটন, দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট, গান্ধী উল্লেখযোগ্য।

Be the first to comment