- ‘মন কি বাত’ অনুষ্ঠানের শুরুতে বিহার, ঝাড়খণ্ড ও দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলির বাসিন্দাদের ছট পুজোর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।
- আগামী ৩১ অক্টোবর দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শো বছরের জন্মদিন উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ঐক্য ও সংহতি রক্ষায় তিনি অদ্বিতীয় ভূমিকা নিয়েছিলেন। ওই দিন দেশব্যাপী ঐক্য যাত্রায় সবাইকে অংশ নিতে অনুরোধ করেন তিনি।
- সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’ এর দেড়শো বছর পূর্তি। এই উপলক্ষে এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে সবাইকে দিনটি পালন করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গে বালাসন নদীর ওপর দুধিয়া সেতুটি ভেঙে পড়েছিল। ১৫ দিনের মধ্যে সেতুটি ফের গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার সাফল্যের সঙ্গে ট্রায়াল রান শেষ হওয়ায় সোমবার থেকে খুলে যাচ্ছে সেতু, ঘোষণা প্রশাসনের।
- ঘূর্ণিঝড় আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশে, মঙ্গল থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে। রবিবার বিকেল থেকেই বৃষ্টি শুরু কলকাতা ও শহরতলিতে।
- নেশার ঘোরে সঙ্গীদের মধ্যে বচসা। বচসার মধ্যেই এক ব্যক্তির গলায় রড ঢুকিয়ে খুন। চেতলার ঘটনায় আতঙ্ক, অভিযোগ পেয়ে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।
- নিউ আলিপুর ব্রিজের কাছে বাইকচালককে আটকে তোলাবাজির অভিযোগ। অভিযোগ পেয়ে ২ জনকে আটক করল পুলিশ।
- স্টেশনের মাত্রাছাড়া ভিড়ে রাশ টানতে উদ্যোগী রেল। বিধাননগর রোড স্টেশনে আর দাঁড়াবে না ৪ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন, ঘোষণা পূর্ব রেলের।
- বর্ষা গেলেও ডেঙ্গুর দাপট অব্যাহত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোনারপুরের একই পরিবারের দু’জনের মৃত্যু। এলাকায় আতঙ্ক।
- দক্ষিণ দমদমে এক যুবককে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ পেয়ে নৈহাটি থেকে গ্রেফতার এক অভিযুক্ত। বাকিদের খোঁজে জারি তল্লাশি।
- চাকদহে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ২ যুবককে বেপরোয়া গাড়ির ধাক্কা। ঘটনাস্থলেই মৃত ১। আর একজন গুরুতর জখম।
- ত্রিপুরায় কালী পুজোর শোভাযাত্রায় ওসিকে পিটিয়ে গ্রেফতার সাতজন। কিন্তু এক রাতেই মিলল জামিন।
- উপরাষ্ট্রপতির দায়িতৃব নিয়েই বিদেশ সফরে সিপি রাধাকৃষ্ণণ। গেলেন আফ্রিকার সেইচেলেসে
- নয়াদিল্লির ধাঁচে রাসায়নিক দূষণের কবলে এবার চেন্নাই। নদীতে বয়ে এল বিষাক্ত ফেনা। ছড়াল আতঙ্ক।
- মুম্বইয়ের বান্দ্রায় শেষকৃত্য সম্পন্ন হল অভিনেতা সতীশ শাহর। উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর-সহ বহু শিল্পীরা

Be the first to comment