রোজদিন ডেস্ক : রাজস্থানের কোটায় ফের এক পড়ুয়ার রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ওড়িশা র গঞ্জামের বাসিন্দা রোশন কুমার পাত্র (২৪) নীট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর তুতো ভাই এর সঙ্গে একই হোস্টেলে থাকতেন তিনি। গতকাল সকালে তাঁর তুতো ভাই পড়তে যাওয়ার জন্য তাঁকে ডাকতে আসেন। অনেকবার ডেকে সাড়া না পাওয়ায় হোস্টেলের ওয়ার্ডেনকে খবর দেন৷ দরজা খুলতেই আঁতকে ওঠেন তাঁরা। বিছানায় উপুড় হয়ে পড়ে ছিলেন রোশন। তাঁর নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। শরীরে কোন পোশাক ছিল না৷ অচেতন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান৷ তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। রোশনের শোকার্ত বাবা তা মানতে রাজী নন। তাঁর দাবি, শুক্রবারও ছেলের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ কথা হয়েছে। ছেলে কিছুতেই আত্মহত্যা করতে পারেন না বলে তিনি জোরের সঙ্গে জানান। তরুণ নীট পরীক্ষার্থীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
এর আগে ও কোটায় একাধিক পরীক্ষার্থী র আত্মঘাতী হওয়া নিয়ে দেশব্যাপী আলোড়ন ওঠে।পুলিশ রোশনের অস্বাভাবিক মৃত্যুর কারণ তদন্ত করছে।

Be the first to comment