রোজদিন ডেস্ক : গত তিন মাসে মহারাষ্ট্রে ৭৬৬ জন কৃষক আত্মহত্যা করেছেন। আজ রাজ্যসভায় শরদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ ফৌজিয়া খান এই অভিযোগ করে বলেন, আর কবে কৃষকরা সরকারের প্রিয় হবেন??
জিরো আওয়ারে এই প্রসঙ্গ তুলে তিনি বলেন, মহারাষ্ট্র কৃষক আত্মহত্যায় দেশে শীর্ষ স্থানে আছে। মৃতদের মধ্যে ৬৭৬টি পরিবার সরকারি সহায়তা পেলেও বাকিদের সাহায্য দিতে সরকার অস্বীকার করে। ওই রাজ্যে প্রবল বৃষ্টি, বন্যার প্রেক্ষিতে সরকার ৩১, ৬২৮ কোটি টাকার ত্রাণ প্যাকেজ ঘোষণা করলেও এটাই বাস্তব চিত্র বলে তিনি জানান। বলেন, মহারাষ্ট্র সরকারের থেকে কোন অতিরিক্ত সহায়তা চেয়ে প্রস্তাব আসেনি বলে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান সংসদে জানিয়েছেন।
উল্লেখ্য, গত জুলাই মাসে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যা নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে রাজ্য ও কেন্দ্রের সরকারের তীব্র সমালোচনা করেছিলেন।

Be the first to comment