বীরভূমের ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল ভেঙে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক :
বীরভূমের মুরারই-এ ট্রাক্টরের ধাক্কায় দেওয়াল ভেঙে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো দুই শিশু। আহত আরও দুই শিশু। মুরারই এর পলসা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। স্থানীয় সূত্রের খবর, ধান বোঝাই একটি ট্রাক্টর আচমকাই এক বাড়িতে ধাক্কা দেয়। ওই বাড়িতে পড়ে ফিরছিল চার শিশু। ট্রাক্টরের ধাক্কায় বাড়িটির দেওয়াল ভেঙে তাদের ওপর পড়লে দুজন প্রাণ হারায়। মৃত আসলিমা খাতুন (৮) ও আরিয়ান শেখ (৭) ভাই বোন বলে জানা গেছে। আহত আরও দুই শিশুর একজনের অবস্থা আশঙ্কাজনক। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোক দেখা দিয়েছে। কিভাবে ট্রাক্টরটি ওই ভাবে বাড়ির দেওয়াল ভাঙলো, পুলিশ তা খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*