রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির উপ-প্রধানমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে বৈঠক করেছেন। বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা, মহাকাশ, সংযোগ ইত্যাদি বিভিন্ন বিষয়ে তাঁদের আলোচনা হয়। কথা হয় সন্ত্রাস দমন নিয়েও।
সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী এই খবর জানিয়ে বলেন, সন্ত্রাসবাদে অর্থদান মোকাবিলায় যৌথ প্রচেষ্টা নিয়ে তাঁদের কথা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, অন্যান্য আঞ্চলিক, বৈশ্বিক ও বহুপাক্ষিক ঘটনায় সহযোগিতা নিয়েও তাঁরা কথা বলেছেন।
ইতালির উপ প্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি তিনদিনের ভারত সফরে এসেছেন। তাঁর সঙ্গে এক বাণিজ্য প্রতিনিধি দলও আছেন।
বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ও বৈঠক করেন ইতালির উপ-প্রধানমন্ত্রী। উভয় পক্ষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানা যায়।

Be the first to comment