এবার নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দোপাধ্যায় ও সৌগত রায়ের বিরুদ্ধে চার্জশিট দিতে চায় সিবিআই । এই বিষয়ে লোকসভার স্পিকারের অনুমতি চেয়ে চিঠি দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
এর আগে ২০১৯ সালে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে ওই চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চেয়েছিল সিবিআই ৷ সেই সময় কোনও জবাব পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সূত্রের খবর, এবার নতুন করে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার অনুমতি চাইতে চলেছে তারা ৷
নারদকাণ্ডে ১৭ মে ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই । সিবিআই আদালতে তৃণমূল নেতারা জামিন পেলেও কলকাতা হাইকোর্টে তার উপর স্থগিতাদেশ জারি করেছে ৷ সেই মামলা উঠেছে কলকাতা হাইকোর্টে ৷

Be the first to comment