যশ নিয়ে বাংলায় টুইটে বঙ্গবাসীর মঙ্গলকামনা নরেন্দ্র মোদীর

Spread the love

ঘূর্ণিঝড় যশের থেকে বঙ্গবাসীর নিরাপত্তা ও কল্যাণ কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যশ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ করেছে, তা বাংলায় টুইট করে জানালেন তিনি ৷ ঘূর্ণিঝড় যাতে কোভিড সংক্রমিতদের চিকিৎসায় ব্যাঘাত ঘটাতে না-পারে, তা নিশ্চিত করতেও বলা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী ৷

বিধানসভা নির্বাচন চলাকালীন প্রায় প্রতিনিয়তই বাংলায় টুইট করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তাঁর প্রচারসুচি থেকে শুরু করে মনীষীদের শ্রদ্ধার্ঘ্য – সবেতেই বাংলা ভাষার প্রয়োগ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ শুধু টুইটে নয়, বক্তৃতাতেও একের পর এক বাংলা লাইন শোনা গিয়েছে মোদির মুখে ৷ বেশকিছু দিন পর তিনি ঘূর্ণিঝড় যশ নিয়ে ফের বাংলায় টুইট করলেন ৷ টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “ঘূর্ণিঝড়ের ফলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে । প্রভাবিত এলাকার বাসিন্দাদের সাহায্য করার জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানানো হয়েছে ।”

মোদি আরও লিখেছেন, “নিরাপদ জায়গায় মানুষকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে । ঘূর্ণিঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার কোভিড-19 এ সংক্রমিতদের চিকিৎসায় যাতে ব্যাঘাত না ঘটে, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে । ” ঝড়ের ভ্রুকুটির মাঝে সবার কল্যাণ কামনা করেছেন নরেন্দ্র মোদি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*