বাড়ি ফিরলেন সুব্রত মুখোপাধ্যায়

Spread the love

SSKM হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এরপর সন্ধ্যায় তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখান থেকে তিনি পৌঁছন বালিগঞ্জের বাড়িতে। নারদ মামলায় গ্রেফতার হওয়ার ন’দিনের মাথায় বাড়ি ফিরলেন তিনি। আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে গৃহবন্দি হয়েই থাকতে হবে।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সহ তিন নেতাকে বাড়ি থেকে গ্রেফতার করে CBI। প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়ার পরই অসুস্থ বোধ করেন মন্ত্রী। এরপর তাঁকে SSKM-এ ভর্তি করা হয়। সেখানে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। পরে তাঁর ভোকাল কর্ডেও সমস্যা পান চিকিৎসকরা। এরপর হাসপাতালের পরামর্শেই বাড়ি ফেরেন তিনি। হাসপাতালে প্রথমে প্রয়োজনীয় পেপার ওয়ার্ক সেরে পাশের কেবিনে থাকা মদন মিত্রের সঙ্গে দেখা করেন সুব্রত। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখান থেকে বালিগঞ্জে পৌঁছন এই বর্ষীয়ান নেতা।

কয়েকদিন আগেই হাসপাতালের রিস্ক বন্ডে সই করে SSKM থেকে গোলপার্কের বাড়িতে ফেরেন শোভন চট্টোপাধ্যায়। এখনও SSKM হাসপাতালেই আছেন মদন মিত্র। মন্ত্রী ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে হাইকোর্টের নির্দেশের পর বাড়ি ফিরে গিয়েছিলেন। আপাতত বাড়ি থেকেই ভার্চুয়াল বৈঠক সারছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*