CBI-এর নতুন ডিরেক্টর সুবোধ জয়সওয়াল

Spread the love

সিবিআই-এর নয়া ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন আইপিএস অফিসার সুবোধ কুমার জসওয়াল। সিবিআই ডিরেক্টর বেছে নিতে সোমবার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামনা। এরপরই মঙ্গলবার সুবোধ কুমারের নিয়োগের ঘোষণা করা হয় অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেটের তরফে।

মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস সুবোধ ১৯৮৫ সালের ব্যাচের। বর্তমানে তিনি সিআইএসএফ-এর ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন। উল্লেখ্য, সোমবারের বৈঠকে সিবিআইয়ের পরবর্তী ডিরেক্টর হিসাবে ৩ জনের নাম উঠে আসে। সিআইএসএফ-এর ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার জয়সওয়াল, সীমা সুরক্ষা বলের ডিজি কুমার রাজেশ চন্দ্র এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব বিএসকে কউমুদির নাম শর্টলিস্ট করে কেন্দ্র। সেই সম্ভাব্যদের মধ্য থেকে শেষ পর্যন্ত সিবিআই-এর পরবর্তী ডিরেক্টর নিযুক্ত হন সুবোধ কুমার জয়সওয়াল।

উল্লেখ্য, দুই বছরের মেয়াদ পূর্ণ করে চলতি বছরের ফেব্রুয়ারিতেই সিবিআই ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ার আরকে শুক্লা। এরপর থেকে সেই দায়িত্ব সামলাচ্ছেন শীর্ষতম অতিরিক্ত ডিরেক্টর প্রবীণ সিনহা। আজকের সিদ্ধান্তের পর সিবিআই-এর ডিরেক্টর পদে দায়িত্ব বুঝে নেওয়ার দিন থেকে দুই বছর সেই পদে থাকবেন সুবোধ কুমার জয়সওয়াল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*