আরও ৯ ঘণ্টা তাণ্ডব চালাবে ইয়াস

Spread the love

ল্যান্ডফল শেষে হলেও এখনও দাপট কমেনি ইয়াসের। ওড়িশার বালেশ্বরের কাছে আছড়ে পড়লেও এ রাজ্যের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় নিজের অস্তিত্ব সমানে জানান দিচ্ছে এই সাইক্লোন। এখনও সেটি রয়েছে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই। আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট জানাচ্ছে, আরও ৯ ঘণ্টা তাণ্ডব চালাবে ইয়াস। জেলায় জেলায় চলবে ঝোড়ো হাওয়া।

বুধবার দুপুরে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঝড়টা এখন উত্তর ও উত্তর-পূর্বের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ ল্যান্ডফলের পর থেকে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে ইয়াস।’ তিনি আরও বলেন, ‘এখনও ঝড়টি রয়েছে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই। আগামী তিন ঘণ্টায় সেটি পরিণত হবে তীব্র ঘূর্ণিঝড়ে। আগামী ছয় ঘণ্টায় সেটি দুর্বল হয়ে পরিণত হবে সাইক্লোনে। ‘ অর্থাৎ আগামী নয় ঘণ্টা পর্যন্ত দাপট দেখাবে এই ঝড়।

আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, এদিন বালাসোর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে আছড়ে পড়ে ইয়াস। সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে ঝড়ের তাণ্ডব। ল্যান্ডফলের সময় গতিবেগ ছিল ১৩০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝোড়ো হাওয়ার দাপট ছিল ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*