উৎকণ্ঠায় দিন গুণছেন পূর্ণমের সন্তানসম্ভবা স্ত্রী..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পাক রেঞ্জার্স এর হাতে আটক হওয়া বাঙালি জওয়ানকে নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। ৭২ ঘণ্টা অতিক্রান্ত। এখনও পাক রেঞ্জার্সের কব্জায় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। গতকাল তিনটি ফ্ল্যাগ মিটিং থেকেও হয়নি কোনও সিদ্ধান্ত।
ঘটনার প্রায় চারদিন কেটে গিয়েছে! এখনও পাকিস্তানের জেলে আটক বাংলার বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন তিনি। বুধবার ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে দিকে কিছুটা চলে যান পুর্নম। তারপরেই পাক রেঞ্জার্সরা তাঁকে আটক করেন।
যদিও দ্রুত ওই অফিসারকে ফেরাতে সীমান্ত রক্ষি বাহিনীর তরফে সবরকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে রিষড়ার হরিসভায়। সেখানেই তাঁর স্ত্রী, মা এবং সন্তানকে রেখে ফিরোজপুর সেক্টরে দেশ রক্ষায় গিয়েছিলেন পূর্নম। কিন্তু সেখানে যে এমন পরিস্থিতি ঘটবে তা কল্পনাও করতে পারেনি পরিবার।

এই অবস্থায় আগামীকাল রবিবারই পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাঁর স্ত্রী রজনী সাউ। যিনি সন্তানসম্ভবা। শরীর ভালো নেই। কিন্তু সেদিকে তার আর এখন কোনো নজর নেই। স্বামীর চিন্তায় রাতের ঘুম চলে গিয়েছে। এখন তার একটাই চিন্তা স্বামীকে কিভাবে ঘরে ফিরিয়ে আনবেন। কিভাবে নিজের দেশে ফিরিয়ে আনবেন। আর তাই নিজেই ট্রেনে চেপে পাঞ্জাব বর্ডার যাচ্ছেন রজনী।
রজনী জানান, ঘরে আর এক সন্তান আছে। বারবার জিজ্ঞেস করছে বাবা কোথায়? কোনও উত্তর দিতে পারছি না। এই অবস্থায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার কাছে সাহায্য চাইবেন বলেও মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*