রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ বাংলার বুকে সেই বিশেষ দিন। যেখানে দিঘার সৈকতে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে দ্বারোদ্ঘটন হবে।
গতকাল বহু তারকাকে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে পৌঁছে যেতে।
সেই তালিকায় অরিন্দম শীল থেকে শ্রীকান্ত মহোতা এবং রূপঙ্কর বাগচীর নাম না উল্লেখ করলেই নয়। ইমন চক্রবর্তী যাবেন সেইখানে। এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় এর স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় অনুষ্ঠান করবেন জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। সেখানে দেখা গেল উৎফুল্ল মেজাজের রচনা বন্দ্যোপাধ্যায়কে।

রচনা বলেছেন তিনি জগন্নাথ দেবের ভীষণ বড় ভক্ত। তিনি উড়িয়া ভাষায় প্রচুর ছবি করেছেন। বলা যেতে পারে তিনি বাংলার থেকে বেশি উড়িষ্যাতে জনপ্রিয়।এমনকি অভিনেত্রী উড়িষ্যার সুপারস্টারকে বিয়েও করেছিলেন, যদিও বা সেই বিয়ে টেকেনি। কিন্তু রচনার জনপ্রিয়তা সেখানে রয়ে গেছে। এবং জগন্নাথের এক বড় ভক্ত হিসেবে তিনি সবসময় তার সেবা করে থাকেন। তাই আজ যখন দিঘাতে এই মন্দির স্থাপন হল, তিনি খুবই উৎসাহিত।
অভিনেত্রী বলছেন, “দিঘা আগে শুধু পর্যটনের জায়গা ছিল, আর এখন সেটা ধর্মীয় জায়গা হয়ে গেছে। প্রচুর মানুষ আগে থেকে এখানে আসে এবং আশা করব আরো যেন মানুষ এখানে আসেন। পর্যটন যেমন উন্নত হবে, ঠিক তেমনি ভগবানের এখানে আবির্ভাব হয়েছে। এখানে তার মন্দির স্থাপন হলো। ইতিহাসের পাতায় জায়গা হয়ে গেল এই ঘটনার। ভারতবর্ষের মধ্যে এরকম ধরনের ঘটনা আজ অবধি ঘটেনি। সব থেকে বড় কথা এত সুন্দর একটা মন্দির হয়েছে। কেউ না দেখলে নিজের চোখে, বিশ্বাসই করতে পারবেন না। ভীষণ সুন্দর। পুরি তো আছে, পুরী সারাজীবন থাকবে। কিন্তু দিঘাতে এ ধরনের জগন্নাথ ধাম, অবিশ্বাস্য।”

Be the first to comment