ভারতের আক্রমণে কাঁপছে গোটা পাকিস্তান, ভয়ে পাকিস্তান ছেড়ে পালাল দাউদ!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারত পাকিস্তান যুদ্ধ আবহে কাঁপছে গোটা পাকিস্তান। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এর প্রলয়ে পাকিস্তানের ১৫টির বেশি শহর গুঁড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান ছেড়ে চম্পট দিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। বহু বছর ধরে পাকিস্তানের করাচি শহরে বাস করছিল দাউদ ও তার পরিবারের। এই মুহূর্তে ভারতের প্রত্যাঘাতে ভয়ে বেহাল পাকিস্তান।
সূত্রের দাবি, ভারতের এয়ার স্ট্রাইকের জেরে অন্য দেশে গিয়ে লুকনোর চেষ্টা করছে দাউদ। ভারতের প্রত্যাঘাতে এতদিনের নিরাপদ আশ্রয় ছেড়েছে দাউদ। গত তিন দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানই ছিল দাউদের নিশ্চিন্ত আশ্রয়। লুকিয়ে পড়েছে দাউদের ছায়া সঙ্গী ছোটা শাকিলও।

১৯৫৫-তে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মামকা গ্রামে জন্ম হয়েছিল দাউদের। বাবা ইব্রাহিম কাস্কর ছিলেন পুলিশের হেড কনস্টেবল। কিন্তু পুলিশের ছেলেই হয় ডন। একসময় মুম্বাই এ একের পর এক প্রচুর বিস্ফোরণ ঘটায় দাউদ। এরপর ২০২০ সালে ইসলামাবাদ স্বীকার করে নেয়, দাউদ করাচিতে থাকেন। সেই পাকিস্তান থেকেই এবার নাকি ভারতের আক্রমণের ভয়ে পালাল দাউদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*