‘রাজ্য পুলিশ কে দিয়ে বিধানসভা ভোট যেন না করা হয়’ কমিশনে গিয়ে দাবি করলেন শুভেন্দু অধিকারী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২৬ শেই রাজ্যের বিধানসভা নির্বাচন কিন্তু সেই নির্বাচনের কোনও কাজে যেন রাজ্যের পুলিশকে ব্যবহার না করা যায় এই দাবিতে সোমবার রাজ্য নির্বাচন কমিশনে আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সম্প্রতি মুর্শিদাবাদে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছিল। ওই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “ধুলিয়ান, সামশেরগঞ্জে দুদিন ধরে হিন্দুদের ফোন ধরেনি, সেই পুলিশকে দিয়ে ভোট করালে কী হবে, সেটা সকলেই জানে। তাই রাজ্য পুলিশকে যাতে কোনওভাবে ভোটের কাজে না ব্যবহার করা হয়, সেটাই বলতে এসেছি।”

এছাড়া শুভেন্দু আরো অভিযোগ করেন “কাকদ্বীপে ১০ হাজার টাকার বিনিময়ে ভোটার লিস্টে রোহিঙ্গাদের নাম তুলেছে তৃণমূল। শুধু কাকদ্বীপ নয়, রাজ্যের জেলায় জেলায় প্রশাসনকে কাজে লাগিয়ে এভাবে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর কাজ চলছে। আমরা চাই কাকদ্বীপের ভুয়ো ভোটার লিস্টের ঘটনায় সিবিআই তদন্ত হোক।” তাঁর মতে “এত বড় দুর্নীতি ধরার পড় মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর করা হবে, এটা তো জাতীয় ইস্যু, নির্বাচন কমিশন তো স্বশাসনে চলবে, তাঁরা কেন নিজে থেকে কোনো পদক্ষেপ নেবে না? আগের দু’বারের মতো এবারে আর জল মিশিয়ে তৃণমূলকে জিততে দেব না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*