সিঙ্গাপুরে পৌঁছে আইএনএ মেমোরিয়ালে থেকে রামকৃষ্ণ মিশনে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিশ্ব দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিতে বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল ঘুরে বেড়াচ্ছে নানা দেশে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন সেই সফরে।
জাপান, দক্ষিণ কোরিয়া সফর শেষ করে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিতে অভিষেকদের প্রতিনিধি দল এবার পৌঁছে গিয়েছেন সিঙ্গাপুরে। সেখানে পৌঁছে আইএনএ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন তৃণমূল সাংসদ। এরপর রামকৃষ্ণ মিশনে গিয়ে শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানেও অনেকক্ষণ সময় কাটান। সেখানের মহারাজের সঙ্গে কথা বলেন। আর শ্রদ্ধা জানান মন্দিরে গিয়ে। সেখান থেকে ফিরে এক্স হ্যান্ডেলে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, ‘‌সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করার সৌভাগ্য আমার হয়েছে। এটি একটি আধ্যাত্মিক ও মানবিক প্রতিষ্ঠান। যা শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
তিনি আরও লেখেন,’তাঁদের শিক্ষা এবং প্রজ্ঞা সর্বদা আমার জীবনে পথপ্রদর্শক হয়ে উঠেছে। এই সফর একটি শক্তিশালী স্মারক হিসেবে কাজ করেছে যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই একটি গভীর নৈতিক উদ্দেশ্যের মধ্যে নিহিত। আমরা যেন শান্তির প্রতি আমাদের অঙ্গীকারে অটল থাকি।’‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*