রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কাবিল উদ্দিন শেখকে নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রার্থী করা হয়েছে।
শুক্রবার রোজদিনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছিল যে কংগ্রেসের মনোনীত প্রার্থী কাবিল উদ্দিন শেখকে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে সমর্থন করা হবে। সেই বিবৃতিতে সিলমোহর দিলেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু।
আগামীকাল ২ রা জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী কাবিল উদ্দিন শেখের মনোনয়ন পত্র পেশের সময় নদীয়ার দেবগ্রাম ডাকবাংলো মাঠে কংগ্রেস কর্মীরা জমায়েত হবেন। সেখানে সকাল আনুমানিক ১১ টার সময় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।
আমরা বামফ্রন্ট সভাপতি বিমান বসুর প্রেস বিবৃতিটি নিচে দিয়ে দিলাম :-


Be the first to comment