নিজের শিরায় মারণ ইঞ্জেকশন দিয়ে আত্মঘাতী হলেন তামিলনাড়ুর ১৯ বছর বয়সী এক চিকিৎসক..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গাড়ির ভেতর থেকে উদ্ধার হল ২৯ বছর বয়সী এক স্নাতকোত্তর পড়ুয়া ডাক্তারের মৃতদেহ। মৃতের নাম জোশুয়া সম্রাজ। অনলাইন জুয়া খেলার ফলে প্রচুর ঋণ হয়েছিল ওই চিরিৎসকের। ওইসব থেকে বাঁচতেই ইঞ্জেকশনের মাধ্যমে শিরায় ওষুধ দিয়ে আত্মঘাতী হয়েছেন তামিলনাড়ুর জোশুয়া।
জোশুয়া সম্রাজ, ডিন্ডিগুল জেলার বেদচান্দুরের বাসিন্দা। তিনি ফিলিপিন্স থেকে ডাক্তারি পড়েছিলেন। মেডিকেল ডিগ্রি সম্পন্ন করার পর তামিলনাড়ুর বিভিন্ন হাসপাতালে কাজ করেছিলেন।

গত চার দিন আগে থেকে জোশুয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে তাঁর সন্ধানে জোশুয়ার আত্মীয়রা বেদচান্দুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। এসবের মধ্যেই পুম্বারাইয়ের কাছে বেশ কয়েকদিন ধরে পার্ক করা একটি গাড়ি দেখে স্থানীয়রা কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।
অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই পার্ক করা গাড়ির মধ্যে থেকে চিকিৎসক জোশুয়ার মৃতদেহ উদ্ধার হয়। তখনই তাঁর শিরায় ওষুধ ইঞ্কেশনের মাধ্যমে দেওয়া হয়েছে বলে জানা যায়। তদন্তকারীরা মৃতের মোবাইল ফোনটি উদ্ধার করেন, সেখানেই অনলাইন জুয়ার কারণে যথেষ্ট আর্থিক সঙ্কটের ইঙ্গিত মিলেছে। এই মৃত্যুর আরও তদন্ত চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*