স্পেনকে হারিয়ে নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল, মাঠে কাঁদলেন নায়ক রোনাল্ডো

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :-  ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে নেশনস লিগ জিতল পর্তুগাল। আনন্দে মাঠেই কেঁদে ভাসালেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২ । অতিরিক্ত সময়েও ফয়সালা হয়নি ম্যাচের । শেষে পেনাল্টি শ্যুট আউটে পাঁচটি গোলই করে পর্তুগাল । স্পেন তিনটি গোল করে । ২-২ (৫-৩) ব্যবধানে ম্যাচ জেতে পর্তুগাল ।

মিউনিখের অ্যালিয়াঞ্জ এরেনায় নেশনস লিগের ফাইনালে ফেভারিট ছিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন। লামিনে ইয়ামালদের বিরুদ্ধে পর্তুগাল যেন কিছুটা কালো ঘোড়া ছিল । কিন্তু নাটকীয় ম্যাচে দুবার পিছিয়ে পড়েও সমতা ফিরিয়ে এবং শেষে টাইব্রেকারে স্নায়ুর চাপ বজায় রেখে বিজয়ী পর্তুগাল । সকলকে চমকে দিয়ে নেশনস লিগ জিতে নিল পর্তুগাল । এ নিয়ে দ্বিতীয়বার নেশনস লিগ জিতল পর্তুগাল ।

রোনাল্ডোর গোলেই ম্যাচে সমতা ফিরিয়েছিল পর্তুগাল । ম্যাচ গড়িয়েছিল এক্সট্রা টাইমে । শেষে ট্রফি জিতে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন পর্তুগালের তারকা । ফাইনালে রোনাল্ডোর গোল আন্তর্জাতিক ফুটবলে তাঁর ১৩৮তম । আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি সকলের ওপরে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*